মেহেরপুরে প্রয়াত কমরেড মীর মোস্তফা ইকবাল স্বপন-এর স্মরণে স্মরণসভা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৬, ২০১৮

মেহেরপুরে প্রয়াত কমরেড মীর মোস্তফা ইকবাল স্বপন-এর স্মরণে স্মরণসভা

মেহের আমজাদ,মেহেরপুরবাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত কমরেড মীর মোস্তফা ইকবাল স্বপন-এর স্মরণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মেহেরপুর জেলা কমিটির আয়োজনে মেহেরপুরে  স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 গত শুক্রবার ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন স্মরণসভা উদ্যাপন কমিটির আহবায়ক মশিউজ্জামান বাবু। স্মরণসভায় প্রয়াত কমরেড মীর মোস্তফা ইকবাল স্বপন-এর রাাজনৈতিক,সামাজিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন সিপিবি’র সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি কমরেড এাডঃ শহিদুল ইসলাম, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম আরজু,এস.এ রশিদ, সিপিবি’র মেহেরপুর জেলা কমিটির সভাপতি কমরেড জালালউদ্দিন,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি মেহেরপুর জেলা সংসসদের সাবেক সভাপতি ্এ্যাডঃ ইব্রাহীম শাহীন, অনূষ্ঠনের সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক জহির রয়হান। 
স্মরণসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিপিবি’র মেহেরপুর জেলা কমিটির নেতৃবৃন্দর উপস্থিতিতে সিপিবি’র মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড মীর মোস্তফা ইকবাল স্বপন-এর শূণ্য পদটি পুরণ করা হয়। শূণ্য পদে মশিউজ্জামান বাবুকে সাধারণ সম্পাদকের দায়ীত্ব প্রদান করা হয়। একই সাথে সিপিবি’র মেহেরপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে শহিদুল ইসলাম কাননকে দায়ীত্ব প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here