মেহেরপুর শহরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৬, ২০১৮

মেহেরপুর শহরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর "সমৃদ্ধ মেহেরপুর গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ"এই শ্লোগানে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

 গতকাল শনিবার বিকালে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্দোগে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মেহেরপুর শহরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব,জেলা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুলকার নাইন বায়েজিদ, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল বাবু,সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহবায়ক শাহীন রেজা,বারদি ইউনিট ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন,সাধারন সম্পাদক আর.এ রবিন প্রমুখ লিফলেট বিতরনে অংশ গ্রহন করে।

Post Top Ad

Responsive Ads Here