জলঢাকায় মহাসমারহে চতুর্থ উন্নয়নমেলা-২০১৮ প্রস্তুতি চলছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

জলঢাকায় মহাসমারহে চতুর্থ উন্নয়নমেলা-২০১৮ প্রস্তুতি চলছে

আরশাদ আলম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃসারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার চতুর্থ উন্নয়ন মেলা ২০১৮ এর প্রস্তুতি চলছে।

 উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে উন্নয়ন র‌্যালি, আলোচনা সভা, সরকারী ও বেসরকারী খাতে উন্নয়নের তথ্য চিত্র তৈরির কাজ প্রস্তুতি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, বর্তমান সরকারের উন্নয়ন সফলতা পরিকল্পনা ও বাস্তবায়ন ক্ষুদামুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ বির্নিমাণে জননেত্রী দেশরত্ন শেখহাসিনার চিন্তা ও চেতনায় বাস্তব রূপদানে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বিষয়ে জনগণকে অবগত করাই উন্নয়ন মেলার মূল লক্ষ্য। উপজেলার সকল দপ্তরে প্রস্তুতি নিচ্ছে স্ব-স্ব উন্নয়ন তুলে ধরার। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন গুলো তুলে ধরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও জলঢাকার প্রবেশদ্বারে সু-সজ্জিত করার কাজ চলমান আছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, শেখ হাসিনার উন্নয়ন এখন গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে, আমাদের এ উপজেলায়ও এর কোন কমতি নেই। নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর গোলাম মোস্তফা এমপি বলেন, উন্নয়নের আর এক নাম শেখ হাসিনা। যিনি তার মেধা, শ্রম কাজে লাগিয়ে উন্নয়নে ভরপুর করেছে গোটা বাংলাদেশকে। বিশ্বের কাছে মাথা উচু করে দ্বার করিয়েছে বাংলাদেশের নাম। সেক্ষেত্রে শেখ হাসিনার সরকারই উন্নয়ন বান্ধব সরকার। তার কোন বিকল্প নেই।  

Post Top Ad

Responsive Ads Here