ঘাটাইলে ৩ মাদকসেবী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

ঘাটাইলে ৩ মাদকসেবী আটক

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল=টাঙ্গাইলের ঘাটাইলে তিন জন মাদকসেবীকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর এলাকা থেকে মাদক সেবনের উপকরণ সহ তাদের আটক করা হয়।


আটককৃতরা হচ্ছেন, উপজেলার দেওপড়া গণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কহিনুরের ছেলে সাইফুল ইসলাম, একই এলাকার মোঃ শাহাদাত খানের ছেলে মোঃ হামিদ খান এবং আঃ জব্বারের ছেলে মোঃ করিম।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুল আলম জানান, ‘২৬ সেপ্টেম্বর এসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কালিকাপুর এলাকা থেকে কহিনুরের ছেলে সাইফুল ইসলাম, মোঃ শাহাদাত খানের ছেলে মোঃ হামিদ খান এবং আঃ জব্বারের ছেলে মোঃ করিমকে মাদক সেবনের উপকরণ সহ আটক করা হয়।’আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here