বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউএনও সহ ৫ জন গুরুতর আহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২১, ২০১৮

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউএনও সহ ৫ জন গুরুতর আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার পারভেজ, তার গাড়ি চালক ও দুই নিরাপত্তা প্রহরী সহ ৫ জন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ইউএনও’র ব্যবহৃত সরকারী গাড়িটি নাটোর যাওয়ার পথে হয়বতপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, একটি ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েক তরফায় উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ভ্যানটিও ধাক্কা খায়। স্থানীয়রা  সকলকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। আহত অন্যরা হলেন, ইউএনও’র গাড়ি চালক নাসিরউদ্দিন, তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী জাহাঙ্গীর হোসেন ও মালেক সেখ এবং ভ্যান চালক ওলিলুর রহমান। 


ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ উপ-পরিদর্শক মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বড়াইগ্রাম বনাম গুরুদাসপুর দলের খেলায় বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে তিনি নাটোর যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে ইউএনওকে নাটোর সার্কিট হাউজে আনা হয়েছে। সেখানে তিনি চিকিৎসকের তত্ববাধানে রয়েছেন। 
জেলা প্রশাসক শাহিনা খাতুন দুর্ঘটনার সংবাদ পেয়ে ইউএনও ও আহত সকলের সাথে দেখা করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন। 

Post Top Ad

Responsive Ads Here