হবিগঞ্জের মিরপুর থেকে ৬টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার এবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৭, ২০১৮

হবিগঞ্জের মিরপুর থেকে ৬টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার এবার

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর থেকে ৬টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বাহুবল থানা পুলিশ।

বুধবার রাত ২টার দিকে উপজেলার মিরপুর বাজারের পাশে একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে বাহুবল থানা পুলিশ।
বাহুবলে থানা পুলিশ  গোপন সংবাদের ভিত্তিতে  খবর পেয়ে ওসি মো. মাসুক আলীর নেতৃত্ব 
অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থা ৬টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পরে এগুলো বাহুবল থানায় নিয়ে এসে পানিতে ভিজিয়ে রেখে নিষ্ক্রিয় করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী তিনি বলেন- ধারণা করা হচ্ছে, নাশকতার জন্য দূর্বৃত্বরা এগুলো এখানে নিয়ে এসেছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। 

Post Top Ad

Responsive Ads Here