উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-বাংলাদেশ এ্যকাডেমী অব এগ্রিকালচার 'ক্রেস্ট অব মেরিট’ ২০১৮ সম্মাননা অর্জন করলো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ডেফলবাড়ী গ্রামের বৃক্ষপ্রেমী মোঃ আবুল হোসেন।
দীর্ঘ আট বছর যাবত নিজের আয়ের একটি অংশ ব্যয় করে সিরাজগঞ্জের বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,কবরস্থান,শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ সহ জনগুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ এবং প্রান্তিক কৃষক সহ এলাকাবাসীর মাঝে সবজি বীজ বিতরণ করার মাধ্যমে ফল বাগান,কৃষি বনায়ন ও বৃক্ষরোপনে বিশেষ ভূমিকা রাখার জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।গত ২৭ সেপ্টেম্বর ২০১৮ ইং বৃহস্পতিবার ঢাকাস্থ খামারবাড়ী বাংলাদশ কৃষিবিদ ইনস্টিটউশন মিলনায়তনে বাংলাদেশ একাডেমি অব অ্যাগ্রিকালচার এর ২৫ বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় এ্যামিরিটাস সায়েন্টিষ্ট ও বাংলাদেশ এ্যকাডেমী অব এগ্রিকালচারের সভাপতি ড. কাজী এম বদরুদ্দোজার সভাপতিত্বে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আলী আকবর,বাংলাদেশ এ্যকাডেমী অব এগ্রিকালচারের ভাইস প্রেসিডেন্ট ড. এম আনোয়ারুল কাদের সেখ,জেনারেল সেক্রেটারি আমিন উদ্দিন মৃধা, ফিলো গুল হোসেন প্রমুখ।

