আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ-
হবিগঞ্জ শহরে সরকারী মহিলা কলেজের ছাত্রীদেরকে প্রেম নিবেদন করার অভিযোগে ২ বখাটেকে এবং হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে ১ বখাটেকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার হবিগঞ্জ সদর থানা পুলিশের এসআই আব্দুর রহিম ও এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযানে ২ টায় হবিগঞ্জ মহিলা কলেজ এর সামনে থেকে ২জনকে এবং দুপুর সাড়ে ১২ টার দিকে সদর হাসপাতালে ক্রস রোড এলাকা থেকে তাদেরকে আটক করে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বখাটে প্রেমিকের হল, হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগর সর্দার বাড়ির মৃত শুকুর মিয়ার পুত্র লিটন মিয়া (২০), শহরতলীর আলমপুর গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাসের পুত্র কৃষ্ণধন দাস (২২) কে মহিলা কলেজের সামনে থেকে এবং লাখাই উপজেলার বামৈ গ্রামের নুরুল আমিনের পুত্র সাদ্দাম হোসেন (২৫) কে ।
পুলিশ জানায়, কয়েকদিন ধরে আটক ইভটিজারসহ তাদের বন্ধুরা প্রতিদিনই স্কুল কলেজ ছুটি হওয়ার পর ওই কলেজের সামনে এবং বিভিন্ন স্থানে ছাত্রীদেরকে প্রেম নিবেদনসহ নানানভাবে উত্ত্যক্ত করত।
সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে আসলে উল্লেখিত সময়ে এসআই আব্দুর রহিম ও মোঃ সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় অন্যান্য ইভটিজাররা সটকে পড়ে। পরে ৫ টায় তাদেরকে ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি নাইমা খন্দকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উক্ত দণ্ডাদেশ প্রদান করেন। পরে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।

