বাবর আল মামুন,নাগরপুর(টাংগাইল)টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ার দুটি উপজেলা নিয়ে একটি আসন এখানে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশা নিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন ভাবে প্রচার প্রচারনা চালাচ্ছে।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, আহসানুল ইসলাম টিটু, প্রায় দেড়যুগ যাবৎ নাগরপুর-দেলদুয়ারে আওয়ামী লীগের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর-দেলদুয়ারের আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন নিয়ে নৌকা মার্কার পক্ষে জনমত গঠনের কাজ করছেন। নাগরপুর-দেলদুয়ারের প্রত্যেকটা ওয়ার্ড আওয়ামী লীগ তথা তৃণমূল আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন এবং প্রত্যেকটা নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করেছেন। এক প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন আমার লক্ষ্য ও উদ্দেশ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাগরপুর-দেলদুয়ারে নৌকা মার্কা বিজয় সু-নিশ্চিত করা ও বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশলী করা। এই লক্ষ্য নিয়েই নাগরপুর-দেলদুয়ারে নৌকা মার্কার পক্ষে দলীয় নেতাকর্মী নিয়ে কাজ করে যাচ্ছি। আমার ভিন্ন কোন উদ্দেশ্য নেই, আমি নৌকা মার্কার লোক, আমি আওয়ামী লাগের কর্মী। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সংগঠনের কাজ করেছি, করছি ভবিষৎতেই করবো। তাঁর প্রতি অবিচল আস্থা নিয়ে রাজনৈতিক পথ পাড়ি দিতে চাই।

