ছাত্রলীগ নেতার প্রাণ বাঁচাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ২৪, ২০১৮

ছাত্রলীগ নেতার প্রাণ বাঁচাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার অনুদান

মোঃ মাজহারুল ইসলাম শিপলু, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃদূরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তাওহিদুজ্জামান রানা এখন মৃত্যুশয্যায় এমন সংবাদ শুনতে পেয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল মোমেন ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের রোয়াইল গ্রামের মৃত. মতিয়ার রহমান মাস্টারের ছেলে। 

দেশের রাজধানী ঢাকায় তার আমদানি রপ্তানি নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বিধায় কর্মব্যস্ততায় গ্রামের বাড়িতে ততোটা সময় দিতে পারে না বলেই অসুস্থ্য রানার টাকাটা কারো হাত দিয়ে দেয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। এজন্য জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার কর্তৃপক্ষকে রানাকে দেয়া টাকাগুলো রানার পরিবারের কাছে হস্তান্তরের জন্য আহŸান জানান। তারপর আজ সোমবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে অসুস্থ্য রানার মা রেখা বেগমের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন সংস্থাটির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম শিপলু। সে সময় সংস্থার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তাওহিদুজ্জামান রানার গলায় নন-হসকিন লিস্ফোমা ক্যান্সার হয়েছে। বর্তমানে সে ভারতের যশোদা হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ্য হওয়ার জন্য তার প্রায় ৮ টি কেমো থেরাপি দিতে হবে যার চিকিৎসা ব্যয় আনুমানিক ১৮ লক্ষ টাকা।
উল্লেখ্য যে, আজ ২৪ সেপ্টেম্বর তাওহিদুজ্জামান রানার ২য় কেমু থেরাপি দেয়া হয়েছে। 
রানাকে আর্থিক অনুদান দিতে যোগাযোগ করুন: রানার মা’র মোবাইল নাম্বার: ০১৭২৮-৬৬৯৬২৫ নম্বরটিতে এবং অনুদান পাঠাতে পারেন রানার মা রেখা বেগমের অগ্রণী ব্যাংক, মহেড়া, মির্জাপুর, টাঙ্গাইল শাখার ০২০০০০৭৮২০৯৩৯ হিসাব নম্বরটিতে।

Post Top Ad

Responsive Ads Here