মো.শাকির আহম্নেদ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় তাসনিমা বেগম (৩০) নামে এক মহিলা নিহত হয়েছেন। তার বাড়ী হবিগঞ্জ জেলার মীরপুরের চারিগ্রামে।
গতকাল সোমবার সকালে উপজেলার ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাসনিমা তার স্বামী ও বাচ্চার সাথে মোটরসাইকেল যোগে ওই সড়ক দিয়ে যাবার সময় বালুভর্তি একটি ট্রাক পিছন দিকে থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় তাসনিমা সাইকেল থেকে ছিটকে পরে ওই ট্রাকের চাপায় নিহত হন।

