মধুপুরে রাবার শ্রমিকদের ধর্মঘট স্থগিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

মধুপুরে রাবার শ্রমিকদের ধর্মঘট স্থগিত

হাফিজুর রহমান.নিজস্ব প্রতিনিধি-মধুপুর জোনের রাবার বাগান পিচমিল শ্রমিকদের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করে বুধবার থেকে কাজে যোগ দিয়েছে শমিকরা। তবে বাগানের কাজের পাশাপাশি তারা মিছিল মিটিং অব্যাহত রাখবে বলে জানিয়েছেন শ্রমিকনেতৃবৃন্দ। মঙ্গলবার মধুপুর উপজেলা পরিষদ হলরুমে শ্রমিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন ও রাবার বাগান ম্যানেজারদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বিএফআইডিসির পরিচালক লোকমান আহাম্মেদ, মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর জোনের ভারপ্রাপ্ত জিএম ওয়ালিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম, চাঁদপুর রাবার বাগানের ম্যানেজার বিশ্বজিত কুমার, সন্তোষপুর বাগানের ম্যানেজার মফিজ উদ্দিন খান, কমলাপুর বাগানের ম্যানেজার হারুনুর রশিদ, কর্নজোড়া বাগানের ম্যানেজার তির্থজিত রায়, রাবার শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পিচমিল শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম শানু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর সোমবার থেকে মধুপুর-শোরপুর জোনের ৫ রাবার বাগানের শ্রমিকরা ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। গত মঙ্গলবার মধুপুর উপজেলা পরিষদ হলরুমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রমিকনেতৃবৃন্দের সাথে বৈঠকে সমঝোতার প্রেক্ষিতে তাদের এ ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছে।

Post Top Ad

Responsive Ads Here