যশোরে র্শাশায় অস্ত্র-গুলিসহ যুবক আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ১৯, ২০১৮

যশোরে র্শাশায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

জসিম উদ্দিন, বেনাপোল থেকে : যশোরের নাভারণে বৃহস্পতিবার সকালে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ রনি হোসেন (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ-শ্যামলাগাছি নামক স্থান থেকে আটক করেছে শার্শা থানার পুলিশ। আটক অস্ত্র ব্যবসায়ী রনি শার্শা উপজেলার নাভারণ-দক্ষিণ বুরুজবাগান গ্রামের রিজাউলের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, প্রতিদিনের অভিযানের অংশ হিসাবে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ-শ্যামলাগাছি নামক স্থানে মামা-ভাগ্নে রাইস প্রসেসিং মিলের সামনে এসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চলাকালীন সকাল ৯টায় অস্ত্র ব্যবসায়ী রনি নাভারণ বাজার অভিমুখে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করে দেহ তল্লাশী করে তার কাছে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।আটক রনির বিরুদ্ধে শার্শা থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানা হয়েছে। #

Post Top Ad

Responsive Ads Here