হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক ব্যক্তির হাত-পা কর্তন করে দিয়েছে একদল সন্ত্রাসী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৪, ২০১৮

হবিগঞ্জ শহরে প্রকাশ্যে এক ব্যক্তির হাত-পা কর্তন করে দিয়েছে একদল সন্ত্রাসী

আজিজুল ইসলাম সজীব ,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জ শহরের হরিপুরে তোলে ধরে নিয়ে  ফরিদ মিয়া (৩৫) নামের এক যুবকের হাত-পা কর্তন করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। সে ওই গ্রামের মৃত আমির আলীর পুত্র।

  মঙ্গলবার কোন এক সময় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার নানু মিয়ার সাথে ফরিদের বিভিন্ন বিষয়  নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ বিরোধের জের মঙ্গলবার দুুপুরে ফরিদ ও নানু মিয়া বাড়িতে ঝগড়া হয় । এ সময় নানু মিয়াসহ একদল লোক ফরিদকে জোরপূর্বক পার্শ্ববর্তী এক জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে সাড়া শরীর ক্ষত-বিক্ষত করে। এক পর্যায়ে তার বাম পা ও ডান হাত কেটে আলাদা করে ফেলে চলে যায় তারা। অনেকক্ষন আহত ফরিদ জমিতে পড়ে থাকলেও ভয়ে কেউ তাকে হাসপাতাল নিয়ে যায়নি। ঘন্টাখানেক পর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ফরিদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তার কেটে ফেলা পা ও হাত খুজে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন খুজে কেটে ফেলা হাত পা খুড়িয়ে পেয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। 
অপর সূত্রে জানা যায়, ওই এলাকার আরেক  মহিলার সাথে ফরিদের পরকিয়া সম্পর্ক ছিল। এরই জের ধরে ও হতে পারে।এ ব্যাপারে সদর থানার মোঃ সহিদুর রহমান জানান, মাদক ব্যবসা, জমি সংক্রান্ত ও পরক্রিয়া এইসব বিষয়ে খতিয়ে খোঁজখবর দেখা হচ্ছে। তিনি আরো বলে কোন বিরোধের জের এ ঘটনা ঘটেছে তা খুব তাড়াতাড়ি সুস্থ সঠিক ভাবে তদন্তের পর বলা যাবে । তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পত্র পাইনি।  

Post Top Ad

Responsive Ads Here