মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযান চালিয়ে আটক ৫,ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৪, ২০১৮

মাদকদ্রব্য অধিদপ্তরের বিশেষ অভিযান চালিয়ে আটক ৫,ভ্রাম্যমান আদালতের সাজা প্রদান

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুরে ঝটিকা অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। 

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ওই এলাকা থেকে মাদক সেবী ও বিক্রেতাসহ ৫ জনকে আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের বিচারক রিগ্যান চাকমা’র আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। 
সাজাপ্রাপ্তরা হল :- মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আজদু মিয়ার পুত্র কাজল মিয়া (৪০) কে গাজাসহ আটক করে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড, একই গ্রামের বজলু মিয়ার পুত্র নিজাম উদ্দিন (৩১) কে ১২পিস ইয়াবাসহ আটক করে ৬ মাসের কারাদন্ড, একই উপজেলার রতনপুর গ্রামের ছায়েব আলীর পুত্র দুলাল মিয়া (২০) কে গাজা সেবনের অভিযোগে আটক করে ১৫ দিনের কারাদন্ড, একই উপজেলার ফতেহপুর গ্রামের আজদু মিয়ার পুত্র আহাদ মিয়া (৩৫) কে একই অভিযোগে ১৫ দিনের কারাদন্ড প্রদান ও শায়েস্তাগঞ্জের নুরপুর গ্রামের আব্দুল করিমের পুত্র জাহাঙ্গীর মিয়া (৪০) কে গাজা সেবনের অভিযোগে ১৫ দিনের কারাদন্ড প্রদান  করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here