মেহের আমজাদ,মেহেরপুর- “সমৃদ্ধ মেহেরপুর গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ”এই শ্লোগানে মেহেরপুর সদর উপজেলার শ্যমপুর,বেলতলাপাড়া,নতুন মদনাডাঙ্গা ও গোপালপুর গ্রামে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আমঝুপি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারী,সাধারণ সম্পাদক মোঃ জহিরউদ্দীন,জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর, সদর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জাবের আল শান্ত,জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব, ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের মেহেরপুর জেলা আহবায়ক আদিব হোসেন আসিফ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা লিফলেট বিতরণ করেন ।

