মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৮, ২০১৮

মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি’র কার্যালয়ে মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিলটন, সহ-সভাপতি আব্দুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আবদুল আওয়াল, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ রুমা, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভ’ট্টো, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আবদুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহম্মেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রোকন, জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত আলী,লিটন বিশ্বাস, এস. এ খান শিল্টু, আবদুল হামিদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান বাপ্পি, সাঈদুল ইসলাম,জেলা যুবদলের নির্বাহী সদস্য শামিম হাসান, রাজু আহম্মেদ, প্রমূখ। সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিতে অঙ্গীকার ঘোষণা করা হয়। 

Post Top Ad

Responsive Ads Here