সাংবাদিক কন্যা মায়সা রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৮, ২০১৮

সাংবাদিক কন্যা মায়সা রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করায় পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মেহের আমজাদ,মেহেরপুর-“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট”আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতায় দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী সাংবাদিক কন্যা মায়সা ফারজানা ঐশিকে পুরস্কৃত করা হয়েছে।

 শুক্রবার বিকালে গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়সার হতে নগদ অর্থ,সনদ এবং বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত কমিকস (গ্রাফিক্স নভেল) তুলে দেন।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,সকল শিশু আগামী দিনে আমাদের ভবিষ্যত।আমি চাই,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন,আমাদের এই ছেলে-মেয়েরাই সেই স্বপ্ন পুরণ করবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরের সভাপতি শিল্পী হাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্রের সভাপতি শেখ হাফিজুর রহমান। মায়সা ফারজানা ঐশি সাংবাদিক জি.এফ.মামুন লাকী ও রোকসানা পারভীনের কন্যা।

Post Top Ad

Responsive Ads Here