মেহের আমজাদ,মেহেরপুর -ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী মন্টু মিয়া আদালতে আত্ম সমর্পন করেছে।
গতকাল বুধবার দুপুরের দিকে মন্টু মিয়া আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। মন্টু গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের দোয়াত আলীর ছেলে। গত ২৪ সেক্টেম্বর মেহেরপুর যুগ্ম জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলা গাড়াডোব পোড়াপাড়া সড়কে ডাকাতী ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় মোট ১২ জনকে ১০ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেন। এদের মধ্যে ৯ জন পলাতক ছিল। মন্টু পলাতক আসামীদের একজন। মামলার বিবরনে জানা যায় ২০০৫ সালের ৫ সেক্টেম্বর রাতে গাড়াডোব সড়কে ডাকাতির ঘটনা ঘটে।

