ফরিদপুরের গঙ্গাবর্দিতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলের প্রধান শিক্ষকসহ নিহত-২, আহত- ০৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ১১, ২০১৮

ফরিদপুরের গঙ্গাবর্দিতে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলের প্রধান শিক্ষকসহ নিহত-২, আহত- ০৫


ফরিদপুর প্রতিনিধি
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর গঙ্গাবর্দি কৃষি কলেজের সামনে ট্রাক-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে সরকারী প্রা.বিঃ স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক মৃধা(৪৬) ও সুজন পােেটায়ারী(২৫) নামে দুই মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ০৫ জন মাহেন্দ্র যাত্রী আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। 

আজ সকাল ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।  

ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাইফুজ্জামান ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১১টার দিকে ঢাকা থেকে মাগুরাগামী একটি মাল বোঝাই ট্রাক ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর গঙ্গাবর্দি কৃষি কলেজের সামনে এসে ট্রায়ার ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুজন নামে এক যুবক নিহত। বাকিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজিজুল হক মৃধা নামের রায়কালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়। 

নিহত সুজন পাটোয়ারী একজন রাজমিস্ত্রী। নিহত ও আহত সকলেরই বাড়ি কানাইপুর ইউনিয়নে।

Post Top Ad

Responsive Ads Here