উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক সেবন, ব্যবসায়ী ও ওয়ারেন্টসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১ জন মাদক সেবন, ২ জন ইয়াবা ব্যবসায়ী ও ১ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মাদক বিক্রির সময় পৌর এলাকার কামারপাড়া থেকে ২৫ পিছ ইয়াবাসহ আমিনুল হাসান রানা (৪০)। সে পৌর এলাকার কামারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। শ্যামগাতী বাজার থেকে ১২ পিছ ইয়াবাসহ আসাদুল ইসলাম (২৮)। সে গাবগাছি গ্রামের বাদশা প্রামানিকের ছেলে। মুকুন্দগাতী বাজার এলাকায় মাদক সেবনের সময় হোসেন আলী (৩০)। সে কলাগাছি গ্রামের মৃত মেহের আলীর ছেলে। নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত শাজাহান (৩২)। দেলুয়া গ্রামের আমজাদ আলীর ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আব্দুল আলীমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে ৪ জনকে গ্রফতার করে।আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

