সরিষাবাড়ীতে বিশ্বের প্রথম পাট পাতা থেকে চা তৈরীর কারখানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ২৪, ২০১৮

সরিষাবাড়ীতে বিশ্বের প্রথম পাট পাতা থেকে চা তৈরীর কারখানা

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষি গবেষক এইচ.এম ইসমাইল খাঁন উদ্ভাবিত বিশ্বের প্রথম পাটের পাতা থেকে জৈব পানিও চা তৈরির কারখানা নির্মান কাজ চলছে উপজেলার ঝালুপাড়া এলাকায়।

 মির্জা আজম পাট মন্ত্রনালয় প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রতিমন্ত্রীর এ.পি.এস নাসির উদ্দিন ও মালোশিয়া নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের প্রথম সাধারণ সম্পাদক হেদায়েত মন্ডল তাকে পাট নিয়ে নতুন কিছু উদ্ভাবনের অনুরোধ করেন। পরে তিনি প্রতিমন্ত্রীকে পাটখড়ি থেকে কয়লা সৃষ্টি এবং পাট পাতা থেকে চা উদ্ভাবন সম্ভব বলে জানান। ইসমাইল খাঁন প্রথমে আধুনিক পদ্ধতিতে পাটখড়ি থেকে কয়লা বানানোর প্রক্রিয়া শুরু করেন এবং সফল হন। দেশ ব্যাপি বার্ণিজ্যিক ভাবে তা প্রচার করেন। ২০১৪ সালের এপ্রিলে তিনি পাট পাতা থেকে চা উদ্ভাবন বিষয়ে উচ্চতর গবেষনার জন্য থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেন। ২০১৪-২০১৬ সাল পর্যন্ত ব্যক্তিগত খরচে থাইল্যান্ড ও মালয়েশিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় জার্মানীর ইন্টারট্রেক ইউজে কোম্পানী, বাংলাদেশ সাইন্স ল্যাবেরেটরি, বি.এস.টি. আই, আই.ডি.বি.আর.সি সহ বিভিন্ন বিজ্ঞানাগারে তিনি গবেষনা করে পাট পাতা থেকে চা উদ্ভাবনে সক্ষম হন। ২০১৬ সালের ২৯ জানুয়ারী গণভবনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম ও বাংলাদেশ পাটকল করর্পোরোশন (বিজেএমসি) তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল অবসর হুমায়ন খালেদের উপস্থিতিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে তিনি প্রথম পাটের পাতার চা পান করান এবং এ চা পান করে খুশি হন এবং ইসমাইল খানের প্রশংসা করে বাণিজ্যিক ভাবে সরকারী পৃষ্টপোষকতায় এ চা উৎপাদনের জন্য বিজিএমসি কে নির্দেশ দেন। জানা গেছে ইসমাইল খাঁন কৃষি গবেষনা ও বাণিজ্যিক সম্প্রাসারণের জন্য রাজধানীর উত্তরখানে ওয়ার্সি অ্যাকুয়া টেক এবং ওয়ার্সি এগ্রোটেক লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। তিনি জানান বাংলাদেশ পাঙ্গাস মাছের প্রজনন উদ্ভাবন ও বাণিজ্যিক ভাবে উৎপাদনে তিনি প্রথম শুরু করেন। পাটের পাতা চা উৎপাদন করতে ব্যক্তিগত ভাবে এ পর্যন্ত প্রায় ২ কোটি টাকার উপরে ব্যয় করেছেন এজন্য চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও আইডিডিআরসির সঙ্গে প্রকল্পের ২ বছরের মেয়াদে চুক্তি হয়। মূল উৎপাদনে পাটের পাতা সংগ্রহের জন্য ইতিমধ্যে মানিকগঞ্জে আর্গানিক পদ্ধতিতে পাট উৎপাদন শুরু করেন। এছাড়া কুরিগ্রাম ও জামালপুরের সরিষাবাড়ীতে এই পাটের পাতা থেকে চা উৎপাদনের উদ্দোগ গ্রহণ করা হয়েছে। চলতি বছরের ২৯ জানুয়ারী আলহাজ্ব মির্জা আজম এম.মি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিজিএমসি সূত্রে জানা যায়, সরিষাবাড়ীর পৌরসভার ঝালুপাড়া এলাকায় বিজিএমসি নিজস্ব জমিতে ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে এই কারখানা নির্মান কাজ প্রায় শেষ দিকে। ঠিকাদার প্রতিষ্ঠান রাজধানীর বিনিময় কন্সট্রাশন এর নির্মান কাজ করছেন। কাজ শেষ হলে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত পাট পাতা থেকে সবুজ চা উৎপাদন শুরু হবে। সরিষাবাড়ীরর পৌরসভার মেয়র রোকনুজ্জামান রোকন জানান সরিষাবাড়ী উপজেলা দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানার জন্য বিখ্যাত এবং শিল্প নগরী হিসেবে পরিচিত। বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতায় এ উপজেলাতেই হচ্ছে বিশ্বের প্রথম পাট পাতা থেকে চা তৈরির কারখানা। এতে এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং জীবনমান পরিবর্তন হবে। উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম রিমেল বলেন এই উপজেলার জন্য খবরটি আনন্দের। পাট পাতা থেকে চা কারখানার নির্মান কাজে সর্বদিক থেকে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করছে। 

Post Top Ad

Responsive Ads Here