জাহিদ হাসান,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার বিকেলে সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচারণা ও নৌকার পক্ষে গণসংযোগ করেছেন সাবেক এমপি ডা. মুরাদ হাসান।
পৌর সভার শিমলা বাজার বাস টার্মিনালে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসান জন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কালাচান পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান কামাল পাঠান, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি একে এম আশরাফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা, সরিষাবাড়ী কলেজের জি এস মাহমুদুল হাসান দুখু, যুবলীগ নেতা নাজমুল হুদা বজলু প্রমুখ। ডা. মুরাদ হাসান তার বক্তব্যে বলেন ‘দেশ স্বাধীনের পর অনেক সরকার দেখেছেন, আর আওয়ামী লীগ সরকারকেও দেখছেন। আওয়ামী লীগ মানেই উন্নয়ন, শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমি নবম জাতীয় সংসদের এমপি থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। দশম সংসদ নির্বাচনে মহাজোটের স্বার্থে নেত্রীর নির্দেশে জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করেছি। এবার আওয়ামী লীগের মনোনয়ন পেলে রক্ত দিয়ে হলেও বিএনপির সন্ত্রাসীদের হটিয়ে বিজয় ছিনিয়ে আসবো এবং এলাকার উন্নয়নে প্রয়োজনীয় সবকিছুই পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।

