সরিষাবাড়ীতে তেজগাঁও কলেজের উপাধক্ষ হান্নানকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ২৮, ২০১৮

সরিষাবাড়ীতে তেজগাঁও কলেজের উপাধক্ষ হান্নানকে জীবিত উদ্ধারের দাবিতে মানববন্ধন

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে রোববার সকালে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও তেজগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাধক্ষ নিখোঁজ আব্দুল হান্নানকে জীবিত উদ্ধার ও অপহরণ কারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 পরিবারবর্গ ও সতেচন সমাজের উদ্দোগে সরিষাবাড়ী- জামালপুর প্রধান সড়কের বাসষ্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে। মানববন্ধনে হান্নানের মা আছমা বেগম বলেন- নিখোঁজের প্রায় তিন বছর পার হলেও আমার ছেলেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে জীবিত উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সহযোগিত চাই। কে বা কাহারা অপহরণ করেছে তাদের খোঁজে বের করে শাস্তি দাবি ও করেন তিনি। মহাদান ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আজমত আলী মাস্টার বলেন- হান্নানের পরিবার বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শী। হান্নান ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের সাথে ছিলেন। আগামী সংসদ নির্বচনের তফসিল ঘোষনার আগে যাদি তাকে জীবিত উদ্ধার না করা হয় তা হলে সর্বস্তরের জনগণ নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলব। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন নিখোঁজ হান্নানের ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা আঃ হক গুদু, ছাত্রলীগের সাবেক সভাপতি কে.এম সোহেল রানা প্রমুখ। হান্নানের পরিবার সূত্রে জানা যায়- তেজগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ আঃ হান্নান ২০১৫ সালের ৭ই ডিসেম্বর কলেজের আবাসিক কলোনি থেকে সন্ধায় রাস্তা হাটাঁর জন্য বের হয়ে নিখোঁজ হন। পরে এ ঘটনায় ২০১৫ সালের ৮ই ডিসেম্বর হান্নানের স্ত্রী আফরোজা সুলতানা (বিউটি) বাদী হয়ে শেরে বাংলানগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Post Top Ad

Responsive Ads Here