চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৩, ২০১৮

চরভদ্রাসনে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

নাজমুল হাসান নিরব,চরভদ্রাসন প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মিতু আক্তার(১৪) নামে এক স্কুল ছাত্রির সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পাওয়া গেছে।সে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সুলতানপুর গ্রামের আবুল কালাম মন্ডলের মেয়ে এবং চর সুলতানপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। 

 জানা যায়, আসন্ন জেএসসি পরীক্ষা হলের লেখার বোর্ড কেনার জন্য গত সোমবার দুপুরে  মিতু আক্তার ও তার বান্ধবি বাড়ী থেকে ইজি বাইকে করে চরহাজীগঞ্জ বাজারে যাচ্ছিল। ইজি বাইকের একটি চাকা রাস্তার ডাইবেশনে পড়লে মিতু আক্তার অসাবধানতা বশত গাড়ী থেকে পড়ে যায়। এ সময় চলন্ত ইজি বাইকের পিছনের চাকায় স্কুল ছাত্রীর গলা বরাবর পিষ্ট হয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।ঘটনার সময় অটো চালক পালিয়ে যায়।
গাজিরটেক ইউপি চেয়ারম্যান ঘটনাটির সত্যতা স্বিকার করছেন।এ ব্যপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনার রশিদ বলেন, “ আমরা বার বার অনুরোধ করার পরও স্কুল ছাত্রী মিতু আক্তারের শোকাহত পরিবার থানায় কোনো মামলা করতে চাচ্ছেন না। তবুও ঘটনাস্থলে এস.আই. শাহীনুজ্জামান বিষয়টি তদন্ত করে দেখছেন”।

Post Top Ad

Responsive Ads Here