রাজিবপুরে “ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন” ও ডাক্তার এ্যান্ড ফার্মেসী মালিক সমিতি”র ফুটবল প্রতিযোগীতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ২৩, ২০১৮

রাজিবপুরে “ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন” ও ডাক্তার এ্যান্ড ফার্মেসী মালিক সমিতি”র ফুটবল প্রতিযোগীতা

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : ২২ অক্টোবর সোমবার কুড়িগ্রামের রাজিবপুরে মহা ধুমধামে “ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন” ও “ডাক্তার এ্যন্ড ফার্মেসী মালিক সমিতি”র ফুটবল প্রতিযোগীতা হয়েছে। 

রাজিবপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বেলা ৩.০০ টায়  বিশিষ্ট ক্রীড়ামনা ব্যক্তিত্ব ও সাবেক সফল ফুটবল পরিচালক, ফার্মেসী মালিক সমিতির সভাপতি জনাব খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত খেলার উদ্বোধন করেন রাজিবপুর বনিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুস সবুর ফারুকী। এ সময় উপস্থিত ছিলেন জননেতা মশিউর রহমান রতন, রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত খেলার প্রথমার্ধে বাবুল আক্তার এর গোলে ১-০ গোলে “ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন” রাজিবপুর এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে ডাক্তার এ্যন্ড ফার্মেসী মালিক সমিতি পেনান্টিবল পেয়েও গোল করতে ব্যর্থ হওয়ায় ১-০ গোলেই উক্ত খেলার সমাপ্তি ঘটে এবং “ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন” দল বিজয় লাভ করে।
খেলা শেষে “ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন” এর গোল রক্ষক মোঃ আশরাফুল ইসলামকে শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে নির্বাচিত করা হয় এবং বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here