রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (০৪ অক্টোবর) কুড়িগ্রামের রাজিবপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন মূলক কার্য়ক্রম জনগন তথা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরতে তিনদিন ব্যাপি উক্ত মেলার আয়োজন করে রাজিবপুর উপজেলা প্রশাসন।
বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন রাজিবপুর উপজেলা শাখাসহ অত্র উপজেলার প্রত্যেকটি সরকারী সফতর এবং বেসরকারী সংস্থা শতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করে। মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ জনগনের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের কার্য়ক্রম তুলে ধরা হয়।
সকাল ১০ টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকরতা জনাব মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হাই সরকার, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মোঃ তারিকুল ইসলামসহ আরও অনেকে।

