হারুন অর রশিদ দোয়ারাবাজার প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্টিত। উন্নয়ন মেলায় সরকারের ৫ বছরের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরার জন্য ৫৪ টি ষ্টল উপস্থাপন করা হয়। প্রত্যেক ষ্টলে জনসাধারণের সেবামুলক কার্যক্রম তুলে ধরেন স্ব স্ব সেক্টর প্রধান গণ।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার দেশের উন্নয়ন করেছে বলেই উন্নয়ন মেলার মাধ্যমে জনগনকে তার সফলতা দেখানো সম্ভম। এর পুর্বে কোন সরকার উন্নয়ন করেনি বলে উন্নয়নের চিত্র তুলে ধরতে পারেনি। শিক্ষা চিকিৎসা কৃষি অবকাটামো সহ সরকারের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের নেতৃতে উন্নয়ন মেলার শোভা যাত্রাও র্যালি বের হয়ে, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে উপস্থিত হন।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সালেহা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেনু মিয়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, উপজেলা ভূমি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল কাহের,উপজেলা কৃষিকর্মকর্তা তৌফিক হোসেন, দোয়ারাবাজার থানা ওসি তদন্ত্র বেলায়েত হোসেন, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শ্রাবন্তী দাস প্রিয়া, আব্দুল মালেক প্রমুখ।

