নাটোর প্রতিনিধি : বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নে একই গ্রামে দুটি সংখ্যালঘু হিন্দুর বাড়িতে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টা থেকে ১১ টার মধ্যেু ২ ঘন্টার ব্যবধানে দুটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
এলাকাবাসীর অভিযোগ,এই গ্রামে আগেও কয়েকবার এভাবে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী জানায়,রাত ৯ টার দিকে জোনাইল ইউনিয়নের চামটা বাগবাচ্চা গ্রামের বাসিন্দা নগেন মজুমদার (৪৫) এর বাড়ির রান্নাঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এর প্রায় ২ ঘন্টা পর একই গ্রামে রাত ১১ টার দিকে বিশ্বনাথ সরকার (৫৮) এর বাড়ির খেড়ের পালাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে নগেন মজুমদারের রান্নাঘর এবং বিশ্বনাথ সরকারের খেড়ের পালার ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী উত্তম কুমার (১৯) জানায়,নগেন মজুমদার তার মামা। তার মামীর চশমা আনতে গিয়ে আগুন দেখে চিৎকার করে এবং আগুন নেভানোর চেষ্টা করে।
দ‚র্গা প‚জার আগে একই গ্রামের দুটি সংখ্যালঘুর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রামবাসী সহ পুরো ইউনিয়ন এর হিন্দুদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

