এবাই লড়াই করে ক্ষমতায় আসতে চাই-রাজশাহীতে নাসিম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৯, ২০১৮

এবাই লড়াই করে ক্ষমতায় আসতে চাই-রাজশাহীতে নাসিম

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমারা ফাঁকা মাঠে গোল দিয়েছি, এবার আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না।

 আমরা লড়াই করে ক্ষমতায় আসতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই সংবিধা অনুযায়ী সঠিক সময়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে ১৪দল বিপুল ভোটে জয়লাভ করবে। জামায়াত-বিএনপির যে কু-চক্রী দল আছে তা বিলিন হয়ে যাবে।আজ মঙ্গলবার রাজশাহী মহানগর আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত ১৪ দলের সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২১ আগষ্ট হামালার ঘটনায় আগামিকাল যে রায় হবে, সেখানে রাজশাহীর মানুষের প্রত্যাশা পূরণ হবে। সে চুরান্ত রায় হবে বলেও তিনি মন্তব্য করেন।রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সভাপতি কমরেড দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, তরিতক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা.শাহাদত হোসেন, জাসদ এর স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

Post Top Ad

Responsive Ads Here