সরিষাবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের হামলা;শিক্ষক-শিক্ষার্থী সহ আহত-১০ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৯, ২০১৮

সরিষাবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগতদের হামলা;শিক্ষক-শিক্ষার্থী সহ আহত-১০

জাহিদ হাসান সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচনী পরীক্ষার হলে বহিরাগতদের হামলা শিক্ষক পরীক্ষার্থী সহ ১০ জন আহত হয়েছেন।এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

 খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ দোষীদের বিচারের আশ্বাষে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ঘটনাটি গতকাল মঙ্গলবার সকাল কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের নিবাচর্নী পরীক্ষা চলাকালে ১১ ঘটিকার সময় এ ঘটনা ঘটেছে। কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর নির্বাচনী পরীক্ষার ২ নং কক্ষে কর্তব্যরত সহকারী ইংরেজী শিক্ষক আলেয়া খাতুন জানান,গত সোমবার পরীক্ষা চলাকালীন সময়ে কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির পরীক্ষার্থী রমজান পাশের ১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষার্থী শহীদের  বেঞ্চে পা তুলে।পা তোলা নিয়ে শহীদ বাধা দিলে দু জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মারমুখী অবস্থার সৃষ্টি হয়।এ ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার সকালে ১০ম শ্রেণির পরীক্ষার্থী শহীদ, সোহাগ,মামুনুর রশীদসহ কয়েকজন এক সাথে স্কুলে যাওয়ার পথে কুঠির হাট খোলা ব্রিজের উপর বাদশা-রমজানের বন্ধুরা হামলা চালাতে ব্যার্থ হয়।পরে বাদশার পিতা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুর নেতৃত্বে বহিরাগতদের নিয়ে নির্বাচনী পরীক্ষা চলাকালীন পরিক্ষার কক্ষে প্রবেশ করে মামুনুর রশীদ ও সোহাগ এর উপর হামলা চালিয়ে মারপিট সহ পরীক্ষার খাতা,প্রশ্নপত্র ছিড়ে ফেলে করে।এ সময় মামুনুর রশীদ ও সোহাগকে মারপিট থেকে বাচাতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান আজহারুল ইসলাম ও সহকারী শিক্ষক ইসলাম ধর্ম তামানুর ইসলাম ও অনান্য পরীক্ষার্থীরা ফিরাতে গেলেও তাদেরকে মারপিট করে।ফলে বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা দিতে আসা ৫৮ শিক্ষার্থী’ সহ বিদ্যালয়ের ৪শত শিক্ষাথী’র মাঝে আতংক অভিবাভকদের মাজে উত্তেজনা বিরাজ করছে। গুরুতর আহত শিক্ষার্থী মামুনুর রশীদ ও সোহাগ কে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনান্য আহত পরীক্ষার্থী শহীদ,শাকিল,আবু বকর সিদ্দিক,রাজু আহাম্মেদ,এবং ইংরেজী বিষয়ের সহকারী শিক্ষকা আলেয়া খাতুন,সমাজ বিজ্ঞানের সহকারী শিক্ষক আজহারুল ইসলাম ও ইসলাম ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক তামানুর ইসলামকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আহত পরীক্ষার্খী শহীদের পিতা ভাজেন আলী,মাতা সূর্য ভানু স্কুলে এসে পুত্র এবং তার বন্ধুদের উপর  হামলাকারীদের  শাস্তির দাবী করেন। কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে শিক্ষক ও পরীক্ষার্থী’র উপর হামলাকারীদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষাথীদের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের কাছে বিচার দাবী করছি। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান জানান,বিদ্যলয় এলাকায় সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here