ফরিদপুরের সালথায় সংসদ উপনেতার পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

ফরিদপুরের সালথায় সংসদ উপনেতার পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


ফরিদপুর প্রতিনিধি 
ফরিদপুরের সালথায় জাতীয় সংসদের সংসদ উপনেতা, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে সালথা উপজেলার ঘট্রি ইউনিয়নের ভাবুকদিয়া পশ্চিম পাড়া গ্রামে স্থানীয় আওয়ামীলীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতার পুত্র, বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর (লাবু চৌধুরী)। 

ঘট্রি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার একান্ত সচিব শফিউদ্দিন, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সেলিম মোল্লা, ঘট্রি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, বাবুল সরদার, যুবলীগ নেতা মোঃ গিয়াসউদ্দিন, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা প্রমুখ।     

এসময় সংসদ উপনেতার পুত্র লাবু চৌধুরী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি স্থানীয় নেতাকর্মিদের উদ্দেশ্য বলেন আগামী সংসদ নির্বাচনে আমার মায়ের পক্ষে আপনাদের এক এক জন সাজেদা চৌধুরী হয়ে দলের জন্য কাজ করতে হবে। 

এরআগে মতবিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওর্য়াড থেকে মিছিল ও বাদ্যযন্ত্র্র নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মি মতবিনিময় সভায় যোগদেন। 

Post Top Ad

Responsive Ads Here