ভালবাসার উপর বিশ্বাসের মাসুল দিতে হল এক ৮শ্রেণীর ছাত্রীকে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

ভালবাসার উপর বিশ্বাসের মাসুল দিতে হল এক ৮শ্রেণীর ছাত্রীকে

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- প্রেমের সম্পর্কে জড়িয়ে অন্ধ বিশ্বাসের মাসুল দিতে হল একটি সত্যি করের ভালবাসার। ভালবাসা মানে কি শুধুই শারীরিক সম্পর্ক।  প্রেমিকা স্কুল ছাত্রীকে ফুসলিয়ে সাতছড়ি বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।অসুস্থ অবস্থায় স্কুল ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


মাধবপুর উপজেলার চানখা বুল্লা গ্রামের স্কুল ছাত্রী নানার বাড়ি নাসিরনগর উপজেলার হরিনবের গ্রামে থেকে হরিনবের-শাহজাহান উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনির ছাত্রী। তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে উপজেলার রামপুর গ্রামের কাদির মিয়ার পুত্র ইসলামপুর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মহসিন আলী। মহসিন বিভিন্ন ভাবে ফুসলিয়ে বৃহস্পতিবার সকালে ওই স্কুল ছাত্রীকে সিএনজিতে তুলে মহসিন ও অপর ৩ সহযোগিকে নিয়ে সাতছড়ি বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করে ফেলে চলে যায় প্রেমিক মহসিন। 
পরে মেয়েটি বিভিন্ন ভাবে পথ খোজে গতকাল শুক্রবার সকালে নানার বাড়ি হরিণবের পৌছে। সে পরিবারের লোকজনের নিকট ঘটনা অবহিত করে। 
পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মাধবপুর এবং নাছিরনগর থানার 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুই জনই বলেন শুনেছি ঘটনাটি কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
পরে কিশোরীর বাবার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কি অভিযোগ করমু ঐ পুলার পক্ষ নিয়া আমারে কত বড় বেটায় কল কইরা কততা কইতাছে। আমি কিতা করমু আমার ত আর কেউ নাইরে ভাই।

Post Top Ad

Responsive Ads Here