মেহেরপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৭, ২০১৮

মেহেরপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে তিন দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শেষ হয়েছে।

 গতকাল শনিবার রাতে জেলা প্রশাসক মোহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন স্টল প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। পরে স্টল প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সাধারণ গ্রেডে ১ম জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ,২য় পল্লি বিদ্যুৎ সমিতি, ৩য় মেহেরপুর পৌরসভা। সেবাদান হিসেবে ১ম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ২য় সিভিল সার্জন অফিস, ৩য় পুলিশ বিভাগ এবং উন্নয়ন খাতে ১ম মেহেরপুর বিদ্যুৎ সরবরাহ অফিস, ২য় সড়ক ও জনপথ বিভাগ,৩য় জেলা পরিষদ। এছাড়াও অন্যান্য সকল স্টলকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। এর আগে সন্ধ্যা থেকে জেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও তানিম মাহমুদের এক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলার সমাপনীর এ দিনে বিভিন্ন শ্রেণীর নারী-পুরুষের উপচে পড়া বিশেষ করে বিকাল থেকে বাড়তে থাকে

Post Top Ad

Responsive Ads Here