বেলকুচিতে নাশকতা মামলা ও রাসায়নিকদ্রব্যসহ ৪ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

বেলকুচিতে নাশকতা মামলা ও রাসায়নিকদ্রব্যসহ ৪ জন আটক

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের বেলকুচিতে নাশকতা মামলা ও ৬৫০ গ্রাম রাসায়নিক জাতীয় দ্রব্যসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাজারে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম রাসায়নিক জাতীয় দ্রব্যসহ উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে আল আমিন অন্তর (২৬), মৃত আব্দুল কদ্দুছ সরকারের ছেলে ইয়াকুব সরকার (২০), ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছী গ্রামের ভবানী হাওলাদারের ছেলে সুকুমার হাওলাদার (২০)। এছাড়া ১৪ সালের নাশকতা মামলার ওয়ারেন্ডভুক্ত আসামী উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামর মোজাম্মেল হকের ছেলে রাজিব আহাম্মেদ (৩৫) কে গ্রেফতার করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে উপ-পরিদর্শক শামীম রেজা, সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও মোতালেব হোসেনসহ সংগীয় ফোর্স নিয়ে দৌলতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম রাসায়নিক জাতীয় দ্রব্যসহ ৩ জন ও ১৪ সালের নাশকতা মামলার ওয়ারেন্ডভুক্ত ১ জনকে গ্রেফতার করে।তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। 

Post Top Ad

Responsive Ads Here