ফরিদপুরের পদ্মায় আজ রাত ১২টা থেকে মা ইলিশ ধরা নিষিদ্ধ ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

ফরিদপুরের পদ্মায় আজ রাত ১২টা থেকে মা ইলিশ ধরা নিষিদ্ধ !

মোঃ মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে সারাদেশের ন্যায় আজ শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে ২২ দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মা ইলিশ শিকার। এ অভিযান ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

এউপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে গত ৩০ সেপ্টেম্বর সকালে মা ইলিশ বন্ধে প্রস্তুতিমূলক সভাসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও হাট/বাজারে ব্যাপক প্রচার-প্রচারনা অব্যাহত রয়েছে। জানা যায়, মা ইলিশ রক্ষায় সরকার এ বছর উপকুলের ১১ হাজার বর্গকিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
চরভদ্রাসন উপজেলা মৎস্য অধিদফতর থেকে জানা যায়, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে আশ্বিনের ভরা পূর্ণিমা লক্ষ্য রেখে সারাদেশে এ আদেশ জারি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চরভদ্রাসন উপজেলায়ও উক্ত সময় পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা যায়, আশ্বিনের ভরা পূর্ণিমা ইলিশের প্রজনন মৌসুম। এ সময়ে ডিম ছাড়ার জন্য ৭০-৮০ ভাগ মা ইলিশ গভীর সাগর ছেড়ে নদীর মিঠা পানিতে চলে আসে।
তাছারা এ বছরের ২৪ অক্টোবর আশ্বিনের পূর্ণিমা। পূর্ণিমার আগে সাগর ছেড়ে নদীতে প্রবেশকালে এবং পূর্ণিমার পরে নদী ছেড়ে সাগরে ফেরার সময় জেলেদের জালে ধরা পড়ে প্রচুর পরিমানে মা ইলিশ।
তাই এসময়ে মা ইলিশের আসা-যাওয়া নির্বিগ্নে করতে পূর্ণিমার আগে ১৭ দিন ও পরে ৪ দিনসহ মোট ২২ দিন মা ইলিশ নিধনে মৎস্য অধিদপ্তর থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদিকে, মা ইলিশ বন্ধের এ ২২ দিন উপজেলায় ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানান উপজেলা মৎস্য অধিদপ্তর। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অধিদফতর, কোস্টগার্ড ও নৌপুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন আরো জানান, মা ইলিশ বন্ধ অভিযান সময়ে উপজেলায় নিবন্ধিত তালিকাভুক্ত প্রত্যেক জেলেকে সরকার থেকে ২০ কেজি করে চাল প্রদান করা হবে।

Post Top Ad

Responsive Ads Here