বেলকুচিতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ০৬, ২০১৮

বেলকুচিতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

 
উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-
"উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেলকুচিতে উপজেলা পর্যায়ে আয়োজিত উন্নয়ন মেলার-২০১৮ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিকালে বেলকুচি উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবান কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমূখ। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকৌশলী মাঈন উদ্দিন, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাস্মীর সুলতানা, পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, স্কুল কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ, ও সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত মেলায় ৪৮ টি স্টল অংশ গ্রহন করে এবং তাদেরকে ১ম,২য়,৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here