মেহেরপুরের আমঝুপিতে তামাক ব্যাবসার সম্প্রসারন নয়,চাই নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১০, ২০১৮

মেহেরপুরের আমঝুপিতে তামাক ব্যাবসার সম্প্রসারন নয়,চাই নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরের আমঝুপিতে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা’র আয়োজনে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে ২০৪০ সালের মধ্যে তামাক নিয়ন্ত্রনের লক্ষ্য অর্জনে “তামাক ব্যাবসার সম্প্রসারন নয়, চাই নিয়ন্ত্রন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সুবাহ’র সভা কক্ষে ২০৪০ সালের মধ্যে সুবাহ-এর নির্বাহী পরিচালক মঈন-উল-আলম-এর পরিচালনায় কিশোর সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আসাদুজ্জান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব- এর সাধারণ সম্পাদক রফিকুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ সাগর হোসেন, এ্যনুমিলিয়াম সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন,সোসাইটি ফর দি প্রোমোশন অব হিউম্যান রাইটস-এর নির্বাহী পরিচালক আবু আবিদ প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের যুব সম্প্রদায় উপস্থিত ছিলেন। 

Post Top Ad

Responsive Ads Here