মেহেরপুর বিদায়ী জেলা প্রশাসকের বিদায় এবং নবাগত জেলা প্রশাসককে বরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১০, ২০১৮

মেহেরপুর বিদায়ী জেলা প্রশাসকের বিদায় এবং নবাগত জেলা প্রশাসককে বরণ

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন পায়রা সমুদ্র বন্দরে যুগ্ম পরিচালক হিসেবে বদলী হওয়ায় বিদায়ী জেলা প্রশাসককে বিদায় এবং নবাগত জেলা প্রশাসাক মোঃ আতাউল গনি মেহেরপুরে যোগদান করায় তাকে বরণ করে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিসএসোসিয়েশনের উদ্যোগে সার্কিট হাউজ মিলনায়তনে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোহম্মদ আনোয়ার হোসেন, নবাগত জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম,সহকারি কমিশনার সুজন কুমার দাস প্রমুখ। এর আগে বিদায়ী ও নবাগত জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় । এ সময় অন্যান্যের মধ্যে এডিএম মোঃইবাদত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকতা বিষ্ণু পদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাহিদা আখতার,সহকারী কমিশনার(ভুমি)সামিউল হক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের আয়োজনের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সোমবার রাতে নবাগত জেলা প্রাশক মোঃ আতউল গনি মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌছালে তাঁকে ফুলৈর শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Post Top Ad

Responsive Ads Here