ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার মধুখালী থানার গাজনা ইউনিয়নের বন্দরশংকরপুর গ্রামের মোঃ শাহজাহান খান এর স্ত্রী নাসরিন বেগম টপি (৪৬) কে সীমা হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর।
ফরিদপুরের পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম সহ অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ০৮ ঘন্টা ব্যাপি অভিযান চালিয়ে আজ ভোরে মামলার এজাহার নামীয় ২নং আসামী নাসরিন বেগম টপি (৪৬) কে তার নিজ বাড়ী হতে ঘটনার আট বছর পর গ্রেফতার করে।
মামলার বাদীনি সালেহা বেগম তার ভাতিজী সীমা (১১) কে এজাহার নামীয় ০৩ জন আসামী গত ০৫ অক্টোবর ২০১০ সালে ভোর ৫টার সময় সময় ১নং আসামী শারীরিক চাহিদা পূরনের উদ্দেশ্যে মৃতাঃ সীমার সহিত খারাপ কাজ করিতে গেলে প্রতিরোধ করে। বিষয়টি জানাজানি হলে সীমাকে এজাহারভুক্ত আসামীগণ পরস্পর যোগাযোগের মাধ্যমে তারা ঠান্ডা মস্তিস্কে বাদীনির ভাতিজী সীমাকে আঘাত করে শ্বাসরোধ করিয়া হত্যা করে।
এ বিষয়ে প্রথমে মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। অপমৃত্যু মামলাটি থানা ও ডিবি কর্তৃক চুড়ান্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করেন। পরবর্তীতে অত্র মামলার বাদীনি সালেহা বেগম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ৪নং আমলী আদালত ফরিদপুর, অভিযোগ করলে বিজ্ঞ আদালতের নির্দ্দেশে মধূুখালী থানার মামলা নং-১০, তারিখ ১৬/০৫/১১ খ্রিঃ ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। ঘটনার পরপরই আসামীগণ এলাকা হতে পলাতক ছিল। বিজ্ঞ আদালতের নির্দ্দেশে পিবিআই ফরিদপুর অত্র মামলার অধিকতর তদন্তভার গ্রহন করে মামলার ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। আসামী নাসরিন বেগম টপি (৪৬) কে পিবিআই কার্যালয়ে নিয়ে মামলার অভিযোগের বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে নাসরিন বেগম টপি (৪৬) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পিবিআই জানায়।

