ফরিদপুরে ১০টাকা কেজি চাল বিতরন চলছে সুষ্ঠ ভাবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৯, ২০১৮

ফরিদপুরে ১০টাকা কেজি চাল বিতরন চলছে সুষ্ঠ ভাবে

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরন চলছে সুষ্ঠ সুন্দর ভাবে।  

আজ ইউনিয়নটির ধুলদী বাজার, খলিলপুর বাজার ও গেন্দে এই তিনটি জায়গায় গিয়ে চাল বিতরনের সময় উপস্থিত ক্রেতাদের কাছে খবর নিয়ে সুষ্ঠ ভাবে চাল বিতরনের কথা জানাযায়। অনেকে চাল বিতরনের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেন। আলেয়া নামে একজন জানান, আমরা সমান ৩০ কেজি করে চাল এখান থেকে কিনতে পারছি। তিনি আরো বলেন চেয়ারম্যান নিজে থেকে আমাদের মাঝে চাল বিতরন করে থাকেন।  

ইউনিয়টির চেয়ারম্যান মোঃ জাহিদ মুন্সি জানান, আমাদের এখান থেকে ১০টাকা কেজি করে মোট ৩০ কেজি চাল একজন গরীব মানুষের মাঝে তুলে দেয়া হচ্ছে সুষ্ঠ সুন্দর ও স্বচ্ছতার সহিত। আমার ইউনিয়নে মোট ১৬শ ৬৪ জনের মাঝে এই চাল বিতরন করা হচ্ছে বলে জানান তিনি। 

Post Top Ad

Responsive Ads Here