ফরিদপুর প্রতিনিধিঃ- ফরিদপুর বীর মুক্তিযোদ্ধা শহিদ কবির ব্যাপারীর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ কবির সৃতি সংসদ এর উদ্যোগে দোয়া,মিলাদ মাহফিল,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মোঃ শামসুল হক ভোলা মাস্টার। শহিদ কবির ব্যাপারীর বড় ভাই আলাউদ্দিন ব্যাপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস,কবিরবাগ মহিলা কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ,মাছরাঙ্গা লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা চানমিয়া,কাশফুলের সম্পাদক আঃ রাজ্জাক রাজা। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ কবির সৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সরদার আউয়াল হাসান। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ফারুক মুন্সী।
