মো.শাকির আহম্মেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সকাল থেকেই শ্রীমঙ্গলে কোনো ধরনের গণপরিবহন না চলায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রীমঙ্গলবাসী।
আজ সকাল থেকে শ্রীমঙ্গলের বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড অটোরিক্সা সি এন জি স্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সড়কে গণপরিবহণের তীব্র সংকট। হবিগঞ্জ রোড বাসস্ট্যান্ড সি এন জি স্ট্যান্ড, মৌলভীবাজার রোডস্থ ভানুগাছ রোডস্থ স্ট্যান্ড গুলোতে মানুষ দাঁড়িয়ে আছেন গন্তব্যে যাওয়ার অপেক্ষায়। রাস্তায় কোন ধরনের যান বাহন না পেয়ে বিপাকে পড়েছেন কর্মজীবী ওঅফিসগামী সাধারণ মানুষ।
অনেকে গাড়ি না পেয়ে পায়ে হেঁটেই ও রিক্সা করে গন্তব্যস্থলে রওনা হয়েছেন।
এক দিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। ফলে সবচেয়ে বেশি ভুগান্তিতে পরেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা, আজ ২৮ অক্টোবর অনার্স ১ম বর্ষের ফাইনাল পরিক্ষা থাকায় পরিবহন ধর্ম ঘটের ফলে চালাতে বাধায় সঠিক সময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছে পারেনি অনেক শিক্ষার্থী। ধর্ম ঘটের কথা শুনে অনেক শিক্ষার্থীরা সকালেই বেরিয়ে পরেছে বাসা থেকে কোনো রকম ছোট পরিবহন ফেলেও পরিবহন চালকদের বাধায় ভুগান্তির মূখে পরতে হয়েছে শিক্ষার্থীদের। এদিকে সকাল থেকেই লাঠিসোঁটা নিয়ে ঘুরতে দেখা গিয়েছে পরিবহন চালকদের। কিছু চালক পরিবহন নিয়ে বের হলেও অনান্য পরিবহন চালকদের বাধায় আটকা পরতে হয়ে গাড়ি নিয়ে।
কয়েকজন পথচারী বলেন,
শ্রমিকদের ধর্মঘটে আমরা সাধারন মানুষ বিপাকে পরেছি আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে হয় পায়ে হেটেই।
ঢাকাগামী যাত্রী মো:জালাল খান জানান আমার একটা জরুরি কাজে ঢাকা যেতে হয় কিন্তু এই ধর্মঘটে কারনে ঢাকা যেতে পারছিনা।
মৌলভীবাজার রোডস্থ সি এন জি, স্ট্যান্ড, পথচারী মো.কামরুল জানান আজ আমার কোটের তারিখ ছিল কিন্তু পরিবহন ধর্মঘটের কারনে কোটে যেতে পারিনাই।

