নাটোর প্রতিনিধি: নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে ও ধূমধামের সাথে মা দূর্গার বিসর্জন দেওয়া হলো। এর মাধ্যমে সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের।
শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল থেকে নাটোরের বড়াইগ্রাম,গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, সিংড়া, নলডাঙ্গা ও সদরের বিভিন্ন যায়গায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহরের বিভিন্ন মন্ডপের প্রতিমা জাকজমকপূর্ণভাবে নিয়ে গিে নির্দিষ্ট স্থানে বিসর্জন করা হয়।
বিসর্জনের আগে নারীরা দেবী দুর্গার সিঁথিতে সিঁদুর পরান এবং মিষ্টি মুখ করান। পরে মন্দিরে আগত নারীরা একে অপরের সিঁথিতে সিঁদুর বিনিময় করেন। এরপর বিভিন্ন প‚জা মÐপ থেকে গাড়িতে করে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যোগ দেন পুণ্যার্থীরা। প‚জা উদযাপন পরিষদ স‚ত্রে জানা যায়, জেলায় ৩৭১ টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়। প্রশাসনের কড়া নিরাপত্তার মাধ্যমে শেষ হলো প্রতিমা বিসর্জন।

