দোয়ারায় উঠান বৈঠকে নৌকার মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

দোয়ারায় উঠান বৈঠকে নৌকার মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী

হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধিঃউঠান বৈঠকে বক্তারা বলেন ৩ বারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ছাতক দোয়ারার মানুষের  জন প্রিয়তা হাড়িয়ে দিশেহারা।

 তাই জন গণ দেখানোর জন্য দিরাই শাল্লা তাহির পুর জামাল গঞ্জ থেকে লোক আনতে হয়। স্বরাষ্ট্র মন্ত্রীর দোয়াই দিয়ে মমতাজ এমপির কথা বলে মানুষকে দুকা দেওয়া হচ্ছে। আজ ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে যেতে হয় মানুষ দেখানোর জন্য, আর কোন দিন তু জায়নি মানুষের পাশে। দোয়ারবাজার উপজেলা ৪নং মান্নার গাওঁ ইউনিয়নের ঈদনপুর গ্রামে উঠান বৈঠকে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। নজির হোসেন এর সভাপতিত্বে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলী আহমদ এর পরিচালনায়  প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারো আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার কে নির্বাচিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের মত আর কোন দল এত উন্নয়ন করতে পারেনি।দেশনেত্রী শেখ হাসিনার সরকার সারা দেশেই উন্নয়ন করছেন, সেই উন্নয়নের প্রভাব থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে সুনামগঞ্জ -৫ আসনের ছাতক-দোয়ারার মানুষ। সারা দেশে আওয়ামীলীগ সরকারের সময়  উন্নয়ন হলেও ছাতক দোয়ারা উন্নয়ন থেকে  বঞ্চিত হয়েছেন। রাস্তাঘাটের বেহাল দশা দেখলে মনে হয় আমরা আদিম যুগে বাস করি। ছাতক দোয়ারার মানুষ উন্নয়নের কিছুই পায়নি। তিনি আরো বলেন, আপনাদের সন্তান হিসেবে আমি অতিথে যেভাবে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতে পাশে 
থাকব।
বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম,ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম,নোয়ারাই ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান পীর খালিক রাজ,লক্ষী পুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম (রতন)সুরমা ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম (আর্মি অবঃ),বোগলা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান শেখ চাঁন,উপজেলা আওয়ামীগ নেতা আব্দুল জলিল,আওয়ামীলীগ নেতা আমির হোসেন,উপজেলা যুবলীগ নেতা রইছ আলী,আইনুল হক,উপজেলা স্বেচ্ছা সেবক লীগ যুগ্ন আহবায়ক প্রিয়তোষ দে (চন্ডী),
উপজেলা শ্রমিকলীগ সভাপতি আলী হোসেন,সহসভাপতি শানুর আলী,আওয়ামীলীগ নেতা,নজির হোসেন,ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা রাহাদ,জায়েদ প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here