জাহিদ হাসান(সরিষাবাড়ী) জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ডি.জি,এস স্কলারশীপ পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পিংনা উচ্চ বিদ্যালয়ে হল রুমে এ পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী উপজেলা সহ পাশ্ববর্তী টাংগাইল জেলার গোপালপুর ও ধনবাড়ী উপজেলার ১৫টি কিন্ডার গার্টেন স্কুল নিয়ে ডি.জি এস কিন্ডারগার্টেন এসোসিয়েশন গঠিত। ০৫ জন রত্মা গর্ভা মা, ১৫ জন ট্যালেন্টফুলে সহ ১৫৮ জন ছাত্র/ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডি.জি.এস স্কলারশীপ পাওয়া ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন আলহাজ¦ শেখ মোঃ নুর মোহাম্মদ সরকারী কর্মকর্তা প্রধান পৃষ্ঠপোষক ডি.জি এস কিন্ডারগার্টেন এসোসিয়েশন। নিউ সৃষ্টি কিন্ডার গার্টেন পরিচালক ডি.জি.এস এসোসিয়েশন সভাপতি ও পিংনা সুজাত আলী অনার্স কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার নাসির উদ্দিন খন্দকার মোখলেছুর রহমান সাধারন সম্পাদক ডি.জি এস কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মোঃ আব্দুর রাজ্জাক অধ্যক্ষ বাদল প্রি- ক্যাডেট স্কুল, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট, মোঃ সুলতান মাহমুদ পরিচালক , সিমিপুর মডেল স্কুল, মোহাম্মদ নাজমুল আহসান অধ্যক্ষ মুনলাইট কিন্ডার গার্টেন, ঝাওয়াইল, গোপালপুর, মোছাঃ ঝর্ণা খাতুন অধ্যক্ষ সাহাতন নেছা নায়েব উদ্দিন একাডেমী, ঝাওয়াইল, গোপালপুর, মোঃ জাহাঙ্গীর হোসেন (পরিচালক) কিডস হ্যাভেন প্রি-ক্যাডেট স্কুল, গৌতম কুমার বসু (পরিচালক) প্রমিজ কিন্ডার গার্টেন প্রমুখ। তিন উপজেলার মধ্যে শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছে মুন লাইট কিন্ডার গার্টেন, গোপালপুর।

