রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্রের বড় চালানসহ আটক-১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ০৭, ২০১৮

রাজশাহীতে র‌্যাবের অভিযানে অস্ত্রের বড় চালানসহ আটক-১

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় ৬টি বিদেশী পিস্তল, ৭৫ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিনসহ অস্ত্র চোরাকারবারির এক সদস্যকে গ্রেফতার করা হয়। আসন্ন নির্বাচনকে সামনের রেখে নাশকতা সৃষ্টির লক্ষে এই চালান থেকে অস্ত্র চাহিদা মতো ঢাকা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়া হতো বলে জানা গেছে।

 শনিবার রাত সোয়া ৯টায় নগরীর আহমদপুর সপুরার একটি ভাড়া বাড়ি থেকে অস্ত্রের চালানসহ আটককৃতের নাম ইমরান হোসেন (৩৯)। তিনি শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার আলামিনের সন্তান।
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল মাহাবুবুল আলম জানান, প্রায় মাসখানেক থেকে ইমরান র্যাবের নজরদারীতে ছিল। সন্ধ্যার পর নগরীর সপুরা, আহমদনগর এলাকায় তার এক আত্মিয়ের ভাড়া বাড়ি গার্ডেন ভিউ তে অস্ত্রের প্যাকেট নিয়ে ওঠেন। র্যাব খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি আরো জানান, ভারত থেকে দুটি হাত বদলের মাধ্যমে ইমরান অস্ত্রগুলো হাতে পায়। আসন্ন সংসদ নির্বাচনে নাশকতা চালাতে অস্ত্রগুলো ঢাকার জনৈক সেলিম নামের অপর এক ব্যবসায়ীর কাছে পৌছানোর কথা ছিল এই ইমরানের। এদিকে এঘটনায় আরও ৫জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

Post Top Ad

Responsive Ads Here