জাহিদ হাসান সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে হিরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন(৪০) গ্রেপ্তার হয়েছে।
সে রসপাল গ্রামের সুলতান মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ জোয়াহের হোসেন খান এর দিক নির্দেশনার এস.আই খালিদ মাসুদ, এস.আই ইউনুছ , এ.এস.আই জাহাঙ্গীর আলম, সিপাহী মনির হোসেন , শাহীন রেজা ,জাকির হোসেন ও শাহীনুল ইসলামে পিংনা ইউনিয়নের রসপাল বড় মসজিদের পূর্ব পাশ্বে ঢাকা-তারাকান্দি প্রধান সড়কের উপর থেকে ০৬ গ্রাম হিরোইন সহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য আইনের মামলায় তাকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

