বড়াইগ্রামে ব্যাংক এশিয়ার আউটলেট পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ০৮, ২০১৮

বড়াইগ্রামে ব্যাংক এশিয়ার আউটলেট পরিদর্শনে বিশ্বব্যাংক প্রতিনিধি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:- নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের ব্যাংক এশিয়ার আউটলেট পরিদর্শন করেছেন বিশ্বব্যাংক প্রতিনিধি।

 সোমবার বিকাল ৪টায় বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) এর কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওরেনার, কনসালটেন্ট ইফতেখার আহমেদ বনপাড়াস্থ পাঠান সুপার মার্কেটে অবস্থিত ব্যাংক এশিয়ার আউটলেট পরিদর্শন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এরিয়া ম্যানেজার মো. খাদেমুল ইসলাম, টীম লিডার আছিল রহমান সাগর, এজেন্ট প্রধান শাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান পাঠান, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা প্রমূখ। আইএফসি’র কান্ট্রি ম্যানেজার প্রচলিত ব্যাংক শাখার বাইরে মানুষের দোরগোড়ায় এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। তিনি ব্যাংকে সেবা নিতে আসা বিভিন্ন গ্রাহকের সাথে কথা বলেন এবং  ব্যাংক এশিয়ার সেবা কার্যক্রমে গ্রাহকদের সন্তুষ্টির কথা  জেনে ব্যক্তিগত সন্তোষ প্রকাশ করেন।  

Post Top Ad

Responsive Ads Here