বেনাপোল থেকে জসিম উদ্দিন- শার্শায় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে চোরাচালান প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, শার্শা থানার ওসি (তদন্ত) তাসমীম আলম, উপজেলা নির্বাচন কমিশনার কামরুজ্জামান সহ বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেী কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন।

